শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে এনামুল হক সোনা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে শহরের বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক সোনা সদর উপজেলার বরুনকান্দিগ্রামের নজরুল ইসলামের ছেলে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে একটি ট্রাক্টর শহরের ডিগ্রি কলেজ রাস্তা দিয়ে শিবপুর বাইপাস সড়কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

ট্রাক্টরে থাকা শ্রমিক এনামুল হক সোনা ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com