শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক স্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জানা গেছে, শনিবার দুপুরে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত জেলা রেজিষ্ট্রার এমদাদুল হকের বাড়ির উঠানে বৈঠকখানার কাজ চলছিল। 

বৈঠকখানার উপরে লেদের কাজ করার সময় লেদ মিস্ত্রী রানু মিয়া (৩০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। মৃত যুবক পার্শ্ববর্তী রতিরাম পাঠান পাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, বৈঠক খানার উপর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক মেইন তার থেকে অবৈধ সংযোগ  দিয়ে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটেছে। 

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া অবৈধ সংযোগ দিয়ে কাজ করার সময় যুবকের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

এবিষয়ে জানার জন্য বাড়ির মালিক এমদাদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, লাশ উদ্ধার করে ইউডি (আনন্যাচারাল ডেথ) মামলা ও ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com