শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে সাপের কামড়ে দুই ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাপের কামড়ের আলাদা ঘটনায়  দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

জেলার শিবালয় ও ঘিওর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র নয়ন মিয়া (১৮) এবং শিবালয় উপজেলার প্রবাসী আব্দুল কাদেরের ছেলে ও টাঙ্গাইল ক্যাডেট স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র হাসিবুল হাসান (১৫)।

নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বড়টিয়া গ্রামের কলেজ ছাত্র নয়ন শনিবার দিবাগত রাত ৮ টার দিকে পাশ্ববর্তী এক বাড়ির ডিসের লাইন মেরামত করে দিয়ে ফেরার সময় তাকে বিষাক্ত সাপে দংশন করে। 

প্রথমে বিষয়টি নয়ন ও তার পরিবারের সদস্যরা গুরুত্ব দেয়নি। পরে তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড় ফুঁক দেয়া হয়। 

কিন্তু তারপরও অবস্থা খারাপের দিকে গেলে রাত ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

অপর ঘটনাটি ঘটে জেলার শিবালয় উপজেলার দিয়ারচর শাকরাইল গ্রামে। শনিবার বিকালে স্কুল ছাত্র হাসিবুল বাড়ির পাশের জমিতে ঘুড়ি ওড়াতে গেলে সাপে কামড় দেয়। 

তাকেও প্রথমে ওঝার মাধ্যমে ঝাঁড় ফুক দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে  শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

কিন্তু সেখানে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে এ্যাম্বুলেন্সেই মারা যায় হাবিবুল।  



ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com