বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের পরিবারদের আর্থিক সহায়তা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি  পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এলাকায় বন্যপ্রাণী বিশেষ করে হাতি দ্বারা জানমালের ক্ষতিগ্রস্থ ৯ পরিবারের মাঝে ৫ লক্ষ ৪৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার  সকালে রাঙ্গামাটি উত্তর বন বিভাগের কার্যালয়ে এই আর্থিক অনুদানের চেক বিতরন করেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক প্রধান।

 মোঃ আব্দুস ছালেক প্রধান জানান, আমরা উত্তর বন বিভাগের পক্ষ থেকে প্রতিবছর যারা এই বন্যপ্রাণীর আক্রমনে মৃত্যুবরণ করলে তাদের ১ লক্ষ টাকা, বন্যপ্রাণীর আক্রমনে প্রতিবন্ধী হয়ে গেলে ৫০ হাজার টাকা এবং বসত বাড়ির ক্ষয়ক্ষতি হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকি।

আর তারই ধারাবাহিকতায় আজ বন্যপ্রানীর আক্রমনে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারের মাঝে আর্থিক ভাবে সহায়তা করেছি।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো পাবলাখালী রেঞ্জের লংগদু উপজেলার ভাসান্যা আদম ইউনিয়ন, বগাচত্ত্বর ইউনিয়ন ও গুলশাখালী ইউনিয়ন।

হাতি বা বন্য প্রাণী চলাচলের রাস্তায় বসতি স্থাপন না করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাড়ি ঘরে হামলা চালায়, বন্যপ্রাণীর চলাচল রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্তক থাকতে হবে।  

এই সময় আরো উপস্থিত ছিলেন, ঝুম নিয়ন্ত্রন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবীর, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শেখ মোঃ ইয়াকুব আলী, ভাসান্যাদম সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরসহ পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com