বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পুলিশ সদস্যসহ নতুন করে আরো ১২জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৬৮ জন।
রাঙ্গামাটির করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, আজ রাঙ্গামাটি জেলায় ২২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪২জন।
মঙ্গলবার (৩০ জুন) রিপোর্ট আসা ২৫ জনের মধ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৫জন, বাঘাইছড়িতে ৫ জন ও বিলাইছড়িতে ২ জন করোনা রোগী রয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেছেন ডা. মোস্তফা কামাল।
তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর বর্তমানে রাঙ্গামাটি জেলায় রোগীর সংখ্যা রয়েছে ১২৬ জন।