বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : হলি আর্টিজান বেকারীতে জঙ্গীদের হামলায় নিহত মানিকগঞ্জের কৃতি সন্তান ও ঢাকার সিনিয়র এসি, রবিউল করিম স্মরণে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গেইটে স্থাপিত এসি রবিউল করিমের ম্যুরালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মোহাম্মদ রায়হান, সিনিয়র জেলা বিশেষ শাখা সহকারী পুলিশ সুপার মোঃ হামিদুর রহমান সিদ্দিকী ও জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ হানিফ সরকার প্রমূখ।
এদিকে এসি রবিউল করিমের মৃতুবার্ষিকী উপলক্ষ্যে নিজ গ্রাম সদর উপজেলার কাটিগ্রামে তার প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে এসি রবিঊল স্মরণে স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনে সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা।
এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সরকার, জি.আর. শওকত আলী, এসি রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস প্রমূখ ।
উল্লেখ্য, ২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় এসি রবিউল করিম জঙ্গি হামলায় নিহত হন।