বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে আরও দুই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেছে।
মৃতরা হলেন রাঙ্গামাটির স্বেচ্ছাসেবকলীগের সদস্য সুরুত আলী এবং লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামের অনিল দাশ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে রাঙ্গামাটিতে পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৯ জন।
আর আক্রান্ত পুলিশ কর্মকর্তা কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কমর্রত আছেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, নতুন শনাক্তদের মধ্যে ৯জন কাপ্তাই, ১জন বিলাইছড়ি, ২জন কাউখালী উপজেলা এবং বাকি ১৯জন রাঙ্গামাটি সদরে।
তিনি আরো জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুইজনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের পাঠানো হয়েছে।
জেলায় নতুন করে সুস্থ হয়েছে আরো ১৩৮ জন। এ পর্যন্ত মারা গেছে ৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে মোট ১০৮ জন।