বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

মানিকগঞ্জে এসি রবিউল স্মরণে ফুলেল শ্রদ্ধা

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : হলি আর্টিজান বেকারীতে জঙ্গীদের হামলায় নিহত মানিকগঞ্জের কৃতি সন্তান ও ঢাকার সিনিয়র এসি, রবিউল করিম স্মরণে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গেইটে স্থাপিত এসি রবিউল করিমের ম্যুরালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মোহাম্মদ রায়হান, সিনিয়র জেলা বিশেষ শাখা সহকারী পুলিশ সুপার মোঃ হামিদুর রহমান সিদ্দিকী ও জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ হানিফ সরকার প্রমূখ।

এদিকে এসি রবিউল করিমের মৃতুবার্ষিকী উপলক্ষ্যে নিজ গ্রাম সদর উপজেলার কাটিগ্রামে তার প্রতিষ্ঠিত  বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দুপুরে এসি রবিঊল স্মরণে স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনে সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা।

এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সরকার,  জি.আর. শওকত আলী, এসি রবিউল করিমের ছোট ভাই  শামসুজ্জামান শামস প্রমূখ ।

উল্লেখ্য, ২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় এসি রবিউল করিম জঙ্গি হামলায় নিহত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com