বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আসা রিপোর্টে নতুন করে আরো ৪২ জনের করোনা পজিটিভ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
এনিয়ে রাঙ্গামাটি জেলায় মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে।
তিনি জানান ৪২ জনের মধ্যে রাঙ্গামাটি সদরের রয়েছে ২৫ জন, জুরাছড়ি ৯ জন, কাপ্তাই ৬ জন ও রাজস্থলিতে ২ জন।
তিনি আরো জানান, রিপোর্টে কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক জাতীয় দলের ফুটবলার বিপ্লব মারমা এবং তার স্ত্রী ও পুলিশ সদস্যসহ সর্বমোট ৬ জনের করোনা পজেটিভ এসেছে।