বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ :  নওগাঁর মহাদেবপুর উপজেলায় মিনি ট্রাক চাপায় এমদাদুল হক (৩৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (০১ জুলাই) রাত ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুলের বাড়ি বগুড়ার দুঁপচাচিয়া বলে জানা গেছে। তিনি নওগাঁ সদর উপজেলার বলিহার বাজারে অবস্থিত বেসরকারি সংস্থা টিএমএসএস নামে একটি এনজিও শাখায় সিনিয়র সুপারভাইজার।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, এমদাদুল হক বলিহার বাজারে অফিসের কাজকর্ম শেষ করে বুধবার রাতে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।

পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে নওগাঁগামী একটি মাছবাহী মিনি ট্রাক পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান এমদাদুল। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নওহাটা ফাঁড়ি পুলিশ লাশ  উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com