শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে গাড়ির চাপায় নিহত ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া নামক স্থানে বৃহস্পতিবার রাতে গাড়ির চাপায় দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলো- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলা শাহার ছেলে মনিরুল ইসলাম শাহা (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত দুই তেল ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত হিউম্যান হলারে (ভটভটি) গুরুদাসপুর যাচ্ছিলেন।

মহাসড়কের মান্নান নগর বাজার অতিক্রম করার পর উল্লেখিত স্থানে ভটভটি বিকল হয়ে যায়। এ সময় ভটভটির চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি

থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্তায় দ্রুত গতির কোনো গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com