বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে করোনায় মৃত ব্যক্তির দাফন-সৎকার প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস  রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে করোনায় মৃত ব্যক্তির কাফন, দাফন ও সৎকার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার  দুপুরে রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন  কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে গাউছিয়া কমিটি রাঙ্গামাটি জেলা।

প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি জেলার দশটি উপজেলা থেকে দাফন কাফন ও সৎকার কমিটির ৬০জন সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলা গাউছিয়া কমিটির আহবায়ক  মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে প্রধান প্রশিক্ষক ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দাফন সৎকার কমিটির সমন্বয়ক  মোছাহেব উদ্দিন বখতেয়ার।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার, কেন্দ্রীয় দাফন কাফন ও সৎকার কমিটির সদস্য আহসান হাবিব চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল, ইফা প্রতিনিধি আহসান হাবিব ভুইয়া, গাউছিয়া কমিটির দাফন ও সৎকার কমিটির রাঙ্গামাটি জেলা সমন্বয়ক ইয়াছিন রানা সোহেলের প্রমুখ।

এসময় বক্তারা বলেন, করোনাকালীন এই সময়ে সকলকে আরো বেশি মানবিক হতে হবে। আক্রান্ত ব্যক্তিদের সামাজিক ভাবে হেয় না করা এবং মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে নিয়োজিতদের সাথে মানবিক আচরণ করতে হবে।

করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে নিয়োজিতদের পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী ব্যবস্থার করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com