শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  কুড়িগ্রামে পত্রিকাবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় আলম মিয়া (৪০) নামক অটোচালকের মৃত্যু ও ৪ যাত্রী গুরুতর আহত।

মঙ্গলবার সকাল ৬টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায়  এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয়া গ্রামের অটো চালক  ৪ যাত্রী নিয়ে কুড়িগ্রাম রেল স্টেশনের দিকে যাচ্ছিল। অটোটি হেনাইজের তল এলাকায় পৌঁছলে রংপুর  দিক থেকে আসা দ্রুতগামী পত্রিকাবাহী একটি কাভার্ড ভ্যান অটোটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে চালক-যাত্রী সবাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চালক আলম মিয়া মারা যায়।

যাত্রী ৪ জনের মধ্যে ১জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এবং অপর আহত ৩ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটিকে ধরার চেষ্টা করছে পুলিশ। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com