বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাই উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা শিবু চাকমা মঙ্গলবার (৭জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
জেলায় নতুন করে ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩১ জন এবং করোনায় মৃত্যুর সংখ্যা ৭জন।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম থেকে আসা রিপোর্টের মধ্যে নতুন ভাবে ৪জন করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।
আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার ২জন, কাউখালী ১জন ও বরকল উপজেলার ১জন।