বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিলেন সংসদ সদস্য দীপংকর

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা মহামারিতে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রবিবার (১২ জুলাই) সকালে দীপংকর তালুকদার এমপি’র নিজস্ব কার্যালয়ে করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে দেয়া এইসব চিকিৎসা সামগ্রী রাঙ্গামাটি সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, করোনার কারণে মানুষের জীবন-জীবিকা রক্ষায় আমরা নিয়োজিত আছি এবং যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমরা বিশ্বাস যে,  আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে দেয়া সময়োপযোগী চিকিৎসা সহায়তা রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com