বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিঙ্গাইরে ট্রাকের চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কে সোমবার সকালে ইটবাহী একটি ট্রাকের চাপায় মোস্তাফিজুর রহমান নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আবু মিয়ার ছেলে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমকাবর সকাল আটটার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের বাস্তা বাসস্ট্যাণ্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশু মোস্তাফিজুর।

এ সময় সিঙ্গাইরগামী ইটভর্তি একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশটিকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com