বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে মহিলাদের জন্য সেলাই মেশিন, ড্রামসেট, ক্রিকেট সরঞ্জাম ও মৃত্যু ফান্ডের জন ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে ।
আজ সোমবার সকালে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার রাঙ্গামাটি শহীদ আব্দুল আলি একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে রাঙ্গামাটির বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও নারীদের কর্মমুখী করে তুলতে সেলাই মেশিন, বাদ্যযন্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
মহিলাদের জন্য ৩০টি সেলাই মেশিন, ৪ টি স্কুলকে ড্রামসেট, ৩টি ক্রীড়া সংগঠনকে ক্রিকেট সরঞ্জাম ও একটি সংগঠনকে মৃত্যু ফান্ডের জন নগদ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন নারীদের ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন,সরকারের ভিশন হচ্ছে দেশের প্রতিটি জনপদে কোন নারীকে অবহেলায় থাকতে দেওয়া হবে না। তারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বর, শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিনসহ স্কুলের শিক্ষকরা উপস্থিতি ছিলেন।