বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে লাইন সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি মেডিকেল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মুত্যু হয়েছে।  

শ্রমিকদের মধ্যে একজনের নাম মোঃ আনোয়ার হোসেন (৩৭) ও আরেক জনের নাম মোঃ আব্দুল আজিজ (৩৫)। তাদের বাড়ি রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরাতন পুলিশ লাইন এলাকায় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের মূল দরজার সংলগ্ন নির্মাণাধীন পিসিআর ল্যাব স্থাপনের জন্য একদল শ্রমিক বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন। এসময় তারা মাটির নিচ দিয়ে মূলভবনে বিদ্যুৎ লাইন সংস্কার কাজ করার সময় হঠাৎ দু’জন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com