বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ সাড়ে তিন হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে এই বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে কেন্দ্র করে ক্যাম্পাস প্রাঙ্গণসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হচ্ছে।
তিনি বলেন পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। যেসব স্থানে খালি জায়গা রয়েছে সেখানে বনজ, ফলজ ও ভেষজ এই তিন ধরণের গাছ লাগান। তাহলে আমরা দেশ ও পরিবেশ রক্ষা করতে পারব।