শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

খুলনার নিক্সন মার্কেটে আগুন ।। ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস   খুলনা: খুলনা মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ  মানিক মিয়া শপিং কমপ্লেক্সের (নিক্সন মার্কেট)  এলাহি ফ্যাশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  
আজ গভীর রাতে দুইটার দিকে  বৈদুত্যিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৬৮লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাহি ফ্যাশনের কর্মচারী সাব্বির শিকদার বলেন, এলাহি ফ্যাশানে বাচ্চাদের পোশাক পাইকারী বিক্রি করা হতো। ঈদের পোশাক আনা হয়েছে। দোকানের প্রায় ৬৮ লাখ টাকার মালামাল ছিলো। যা সবই পুড়ে ছাই হয়ে গেছে।
বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
এ দিকে অগ্নিকান্ডের খবর শুনে অচেতন  হয়ে পড়েছেন এলাহি ফ্যাশনে মালিক কামরুল হোসেন হৃদয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com