বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : হাটিকুমরল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে সোমবার সকালে রডবোঝাই লং-ভেইকেলের চাপায় ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। হাটিকুমরল হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেইকেল আজ সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানে রাস্তার পাশে থাকা পাঁচজনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।