মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটির জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে শ্বাসকষ্টজনিত কারণে  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল মৃত্যুবরণ করেছেন।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৮:৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, গত রবিবার (১২ জুলাই) শ্বাসকষ্ট নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবংসেখানে মৃত্যুবরণ করেন।

এদিকে, প্রয়াত জসিম উদ্দিন বাবুলকে গতকাল রাতে চট্টগ্রাম থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় অফিসে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয় সংলগ্ন রাঙ্গামাটিস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সের সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বরসহ আওয়ামীলীগ পরিবারের সকল অংগসংঠনের নেতাকর্মীগণ ও সর্বস্তরের মানুষ।

জানাযা শেষে গ্রামের বাড়ি আনোয়ারাতে দাফনের করার উদ্দেশ্যে প্রয়াত জসিম উদ্দিন বাবুল’র গাড়ি বহরটি নিয়ে রওনা দেন স্বজনরা।

এদিকে, প্রয়াত জসিম উদ্দিন বাবুলের মৃত্যুতে সংসদ সদস্য দীপংকর তালুকদার , জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা,  সাধারণ সম্পাদক হাজী মুছামাব্বর, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ জেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com