শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নওগাঁয় ভটভটি চাপায় যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশার ভটভটি চাপায় ফাইম হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বড়গ্রাম বাজারে কাশেমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইম জেলার নিয়ামতপুর উপজেলার বেলহট্টি গ্রামের মৃত গণির ছেলে।

স্থানীয়রা জানান, ফাইম সার কেনার জন্য বড়গ্রাম বাজারে কাশেমের দোকানের সামনে বসেছিলেন। এ সময় ধান বোঝাই একটি ভটভটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটির সামনে উল্টে যায়। সেখানে বসে থাকা ফাইম ভটভটির নিচে চাপা পড়েন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ভটভটির চালক পলাতক রয়েছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com