মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

করোনা চিকিৎসায় ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলো প্রাক্তন শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা সংকটকালে আর্তমানবতার সেবায় রাঙ্গামাটিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে ২০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিন্ডারসহ সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকালে রাঙ্গামাটি সির্ভিল সার্জনের কার্যালয়ের সামনে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের প্রাক্তন অধ্যাপক শম্ভুনাথ দাশ।

এসময় রাঙ্গামাটি সির্ভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী কাজী কামরুল ইসলাম, আবুল হাশেম সোহাগ, সামশুজ্জোহা আজাদ পলাশ, মো: আনোয়ারুল আনিস, মো: হারুন অর রশিদ, মো: রিদোয়ানুল হক, সোমেন সাহা, মো: আনিসুল হক চৌধুরীসহ কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমার্স কলেজের পক্ষ থেকে দেয়া এইসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে-পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিল্ডার ২০টি, এন-৯৫ মাস্ক ৫০ পিস, গ্লাভস ২৫ বক্স, ফেস মাস্ক ২৫ বক্স, অক্সিজেন মাস্ক এ-২৫ পিস, অক্সিজেন মাস্ক সি-৫পিস, অক্সিজেন ষ্টেন ১০পিস, হ্যান্ড সেনিটাইজার ৫০ লিটার ।

রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

এর মধ্যদিয়ে রোগীদের চিকিৎসা সেবায় অতীব জরুরি প্রয়োজনীয় উপকরণ অক্সিজেন প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে।

কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মত বিভিন্ন ব্যবসায়িক শিল্পগ্রুপ ও বিত্তবান ব্যক্তিদের করোনা দুর্যোগে এগিয়ে আসার আহবান জানিয়ে সিভিল সার্জন আরো বলেন, ইতিমধ্যে আরো কয়েকটি প্রতিষ্ঠান জেলা স্বাস্থ্য বিভাগের কাছে অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছে।

আর অক্সিজেন গ্যাস সিলন্ডারগুলো জেলার করোনা রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে চাহিদার ভিত্তিতে বরাদ্ধ দেয়া হচ্ছে।

।এসময় চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, দেশে করোনার মহামারীর এই দূর্যোগে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই সংকট মোকাবেলায় ‘আর্তমানবতার সেবায় সরকারি কমার্স কলেজ’ নামে ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ গঠন করা হয়।

আর দেশে ও বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ওশুভানুধ্যায়ীরা আর্থিক ও সার্বিক সহযোগিতা মাধ্যমে একটি তহবিল গঠন করা হয়। আর এই তহবিল থেকে আর্তমানবতার সেবায় ২০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিল্ডারসহ এইসব চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com