শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বগুড়ায় পিকআপ ভ্যানের চাপায় ৩ দিনমজুর নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়া শহরতলির মাটিডালি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিন দিনমজুর (কামলা) নিহত হয়েছেন।

শনিবার সকালের এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মন্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরতলির মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের পাশে দিনমজুরা বসেন। সেখান থেকে তাদের কাজের জন্য নিয়ে যাওয়া হয়।

বগুড়া শহর থেকে দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মাটিডালি এলাকায় মজুরের হাটে এলাকায় পৌঁছে।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উপস্থিত দিনমজুরদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আহত ৬ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসক রশিদুল, জাফর ও আজগর আলীকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, হতাহতরা সকলেই কাজের জন্য মাটিডালির এলাকায় দিনমজুর হাটে এসেছিলেন। পালিয়ে যাওয়া পিকআপের চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com