শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে হিসাবরক্ষক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে আবদুর রাজ্জাক (৫৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন।

তিনি আদমদীঘি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক।

রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ি এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদমদীঘি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক আবদুর রাজ্জাক বগুড়া সদরের সাবগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে।

রোববার বিকালে মোটরসাইকেলে আদমদীঘির কার্যালয় থেকে বগুড়ার বাড়িতে ফিরছিলেন। দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ি এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে পেছন থেকে শতাব্দি পরিবহনের একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২২-২৯৭৩) ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। তখন ট্রাক চালক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

চালক ও হেলপার ট্রাকটি সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় রেখে পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আবদুর রাজ্জাকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে; এর চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com