শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে আবু হানিফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটি উপজেলার কচাকাটা ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ নিয়ে পানিতে ডুবে জেলায় শিশু মৃত্যুর সংখ্যা ১৭জনে দাঁড়াল।

সিভিলসার্জন ডা: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের বাড়ীর পার্শ্ববর্তী এলাকায় থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এনিয়ে জেলায় ২২জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭জনই শিশু।

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com