বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২০-২০২১ অর্থ বছরের পরামর্শক কমিটির আজ সকালে রাঙ্গামাটির প্রধান কার্যালয়স্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ।
সভার আলোচ্য বিষয় ছিল বিগত ২৭ আগষ্ট ২০১৯ অনুষ্ঠিত পরামর্শক কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২০- ২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প বাছাই এবং বিবিধ আলোচনা।
সভাপতি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারি চিন্তাপ্রসূত একটি প্রতিষ্ঠান। মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে।
তম্মধ্যে তিন পার্বত্য জেলায় ৬টি বঙ্গবন্ধু স্মার্ট ভিলেজ নির্মাণ, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে ১০০ ফুট লম্বা ও ৭১ ফুট উচ্চতাসম্পন্ন বঙ্গবন্ধু প্রতিকৃতি নির্মাণ অন্যতম।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইতোমধ্যে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০, দুর্গম এলাকায় বসবাসকারী ও করোনা প্রাদুর্ভাবের ক্ষতিগ্রস্থ বোর্ডের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী ৬ হাজার পরিবারকে সবজি বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং তিন পার্বত্য জেলায় ৪ হাজার ৩’শ পাড়া কেন্দ্র ও ৪টি আবাসিক বিদ্যালয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ১ লক্ষ ৪০ হাজার বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
পরামর্শক কমিটি সভা সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব)।
এসময় ২০২০-২০২১ অর্থবছরে তিন পার্বত্য জেলা থেকে জেলা ভিত্তিক প্রাপ্ত প্রকল্প/স্কিমের আবেদন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
জেলা ভিত্তিক প্রাপ্ত আবেদন জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বাছাইকৃত প্রকল্প/স্কিমসমূহ ২০২০-২০২১ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো: নূরুল আলম নিজামী (অতিঃসচিব), সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, রাঙ্গামাটির চাকমা সার্কেল চীফ এর প্রতিনিধি বিশ্বজিৎ চাকমা,
রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসীন, মো: মোস্তফা জামাল বান্দরবান লামা উপজেলা চেয়ারম্যান, কাউখালী কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,বান্দরবান ক্যঅংপ্রু মারমা১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা,খাগড়াছড়ি ১ নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,
বান্দবান ৩১৬ নং রোয়াংছড়ির বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী র্মামা, বাঘাইছড়ির সারোয়াতলীর ইউপি চেয়ারম্যান প্রিয় নন্দ চাকমা, সুরেশ মোহন ত্রিপুরা অর্পনা চৌধুরী পাড়া, এবং অমল কান্তি দাশ, ৬ নং ওয়ার্ড পৌরসভা বান্দরবানসহ বোর্ডের উর্ধতন কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।