মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপহার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : কোভিড-১৯ মহামারিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাঙ্গামাটি শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে “ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, নারী নেত্রী টুকু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দাশ, মনিবালা চাকমা, ক্যামেলিয়া দেওয়ান, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, ক্রীড়া সংগঠকসহ ১০০ জনকে এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

করোনাকালিন এ সংকটময় সময়ে মানুষের পাশে থেকে দুর্ভোগ কিছু লাঘব করার লক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উপহার স্বরূপ এমন খাদ্য সহায়তা প্রদান করেছে বলে জানান আয়োজকরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com