শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বগুড়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে নারী এনজিও কর্মী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিস্ট হয়ে শাপলা খাতুন (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তার স্বামী ও শিশুকন্যা অল্পের জন্য বেঁচে গেছেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, শাপলা খাতুন পাবনার ঈশ্বরদীতে টিএমএসএস নামে এনজিওতে মাঠকর্মী পদে কর্মরত ছিলেন।

ঈদের ছুটিতে শুক্রবার সকালে তিনি সাত বছরের শিশুকন্যা সিদ্দিকাকে নিয়ে স্বামী তাইজুল ইসলামের মোটরসাইকেলে বগুড়ার কাহালুর মালিপাড়ার বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় পৌঁছেন।

সেখানে মোটরসাইকেলের টায়ার স্লিপ করলে ঝাঁকুনীতে তন্দ্রাচ্ছন্ন শাপলা খাতুন মহাসড়কে পড়ে যান। এ সময় পাশ দিয়ে অতিক্রমকারী একটি পাথরবোঝাই ট্রাক তার মাথা পিস্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাপলা খাতুনের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের স্বামী ও সন্তান অক্ষত আছেন। ঘাতক ট্রাকটি সনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বিভিন্ন থানায় খবর দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com