মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মায়াধন চাকমা

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাঙ্গামাটি জেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বালুখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মায়াধন চাকমা।

শুক্রবার (৩১ জুলাই) রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ  নিঃশ্বাস  ত্যাগ করেন।

মায়াধন চাকমাকে গত ২০ জুলাই নিজ বাস ভবন থেকে অসুস্থ অবস্থায় চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন করোনার সাথে যুদ্ধ করে ১২ দিনের মাথায় মৃত্যুবরণ করেন।

আজ শনিবার  দুপুরে রাজবাড়ি  মহাশশ্মানে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানান, মায়াধন চাকমা করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

আর এই নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনেই সৎকার করা হয়েছে।

 মায়াধন চাকমা ২০০৭ সালে রাঙ্গামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ ১৪ বছর কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com