বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় মেসার্স জেসি ডেইরি ফার্মে (গরুর খামার) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুনে পুড়ে ৩টি গরু দগ্ধ হয়েছে। পুড়ে গেছে ১৪ টি টিনসেট ও গোলের ঘর।
আজ রোববার দুপুর ১২ টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত এ ফার্মে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জেসি ডেইরি ফার্মের মালিক আসলাম বলেন, আমি ফার্মে থাকি না। সেখানে কর্মচারীরা থাকে। ঘাস কেটে এসে তারা দেখে ফার্মে আগুন লেগেছে।
ফার্মে ১৪ টি গরু ছিলো। ৭৫ হাজার টাকার খড়সহ গরুর খাবার ছিলো। ১৪টি টিন সেট ও গোলের ঘর। গরুর খাবারসহ ১৪টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।