মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

১৩৭ দিন পর খুলে দেয়া হলো রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি : কোভিড-১৯ এর কারণে দীর্ঘ ১৩৭ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হয়েছে রাঙ্গামাটির আকর্ষনীয় পর্যটন কমপ্লেক্স।

গত ১৮ মার্চ হতে বন্ধ থাকার পর আজ সোমবার (৩ আগষ্ট) সকালে খুলে দেয়া হয়েছে আকর্ষনীয় ও বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স।

রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তার পরামর্শের ভিত্তিতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

কারণ ইতি মধ্যেই কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র

চালু করা হয়েছে। তাই আপাতত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে জেলার সবচেয়ে আকর্ষনীয় পর্যটন কমপ্লেক্সটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।

সৃজন বিকাশ বড়ুয়া আরো জানান, গত চার মাসে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের। এতে বিশাল অংকের ক্ষতির মুখে পড়েছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

তিনি আরো বলেন, এখন পর্যটন কমপ্লেক্সটি খুলে দেয়ার পর ঠিক কি পরিমাণ পর্যটক আসবেন অথবা আদৌ আসবেন কিনা সেটা বোঝা যাবে আগামী কয়েকদিনের পরিস্থিতির উপর।

তবে সামাজিক দুরত্ব ও মাস্ক ছাড়া কাউকে পর্যটন কেন্দ্রে ঢুকতে দেয়া হবেনা বলেও জানান রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সটি খুলে দেয়ার ব্যাপারে পর্যটনের ব্যবস্থাপক আমার কাছে এসেছিলেন এবং তার সাথে কথা হয়েছে।

আমি বলেছি, আপনারা যদি মনে করেন যে, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চালাবেন, তবে চালাতে পারেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি শহরের একেবারেই শেষ প্রান্তে অবস্থিত দেশের প্রধান সরকারি পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত পর্যটন কেন্দ্রটি।

‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমনের জন্য অসংখ্য বোট ছাড়াও এখানে রয়েছে একাধিক মোটেল ও কটেজ।

রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকদের প্রধান গন্তব্যই তাই এই কেন্দ্রটি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com