শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

চলনবিলে নৌকাডুবিতে এক পরিবারের ২ শিশু কন্যা নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চলনবিলের  লাহিড়ী মোহনপুর এলাকায় বুধবার বিকেলে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা শিশু দুই বোনের লাশ উদ্ধার করলেও আরো ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলো-শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বেলাল হোসেনের দুই শিশু কন্যা  বিথী (৫) ও শিখা (৩)।

উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মোহনপুর নৌকাঘাট থেকে ১০/১২ জন যাত্রী নিয়ে বিকেল ৩টার দিকে একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা শাহজাদপুর যাওয়ার পথে ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কারণে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা  দুই শিশুর লাশ ও যাত্রীদের উদ্ধার করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com