বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বঙ্গমাতার নীতি আদর্শ নিয়ে কোন নারী চলতে পারলে তার পরিবারের কখনো দুঃখ আসবেনা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
শনিবার (৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এ কথা বলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটির সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও রাঙ্গামাটি পৌরসভার গরিব ও বেকার মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের ১১০টি সেলাই মেশিন বিতরণ হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য সাধন মনি চাকমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য অমিত চাকমা রাজু, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা এবং রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রাঙ্গামাটির সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও রাঙ্গামাটি পৌরসভার গরীব ও বেকার মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে ১১০ টি সেলাই মেশিন বিতরণ করেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার অন্যান্য নেতৃবৃন্দরা।