মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মিলাদ, আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে মিলাদ, আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার  সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রাণী রায়, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ ঊর্ধ্বতন  কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা  মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা।

এবং আমরা স্বাধীন বাংলাদেশ পাওয়ার ব্যাপারে বঙ্গমাতা  ফজিলাতুন নেছা মুজিব সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বের কারণে আমরা যেমন স্বাধীন বাংলাদেশ পেয়েছি তেমনী এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী ও বাঙালির মুক্তি সংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও ৬জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com