শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় বরসহ নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছে।

তারা হলো, সিরাজগঞ্জের সলংগা থানার নলকা বাজার এলাকার জহুরুল ইসলামের ছেলে রানা সেখ (১৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় এবং তাড়াশ উপজেলার দুলিশ্বর গ্রামের তোজ্জামেল হকের ছেলে বর ফারুক তালুকদার (৩০) সড়ক দুর্ঘটনায় মারা যায়। তিনি ফরিদপুর জেলা সদরের টিএমএসএস’র শাখা ব্যবস্থাপক হিসেবে কমর্রত ছিলেন।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান,  সোমবার বিকেলে রানা নলকা বাজার এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়।

এদিকে একই এলাকার দুলিশ্বর গ্রামের ফারুক তালুকদার গত বৃহস্পতিবার বিয়ে করে। রোববার সকালে নববধূকে একই এলাকার শ্শুড় বাড়ি দবিরগঞ্জে রেখে মোটরসাইকেল যোগে কর্মস্থল রাজবাড়ী যাওয়ার পথে বনপাড়া-নাটোর মহাসড়কে ট্রাকের সাথে ধাক্কা লেগে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com