শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে যুবক নিখোঁজ

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : মাছ ধরার ট্রলারে কাজ করার সময় রূপসা নদীতে পড়ে গিয়ে রাকিব হাওলাদার (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

ফায়ার সার্ভিসের একটি টিম আজ সকাল  পর্যন্ত তাকে উদ্ধার করতে পারে নাই।   

খোজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এমবি ম্যাটাডর নামের একটি ট্রলারে পরিচ্ছন্ন কাজ করার সময় রাকিক নামে এক যুবক নদীতে পড়ে যায়।
এসময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসে। তারা রাকিবকে খোজখুজি করে না পেয়ে পুলিশে খবর দেয়।
এরপর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে খোজাখুজি করে।  বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম নিখোজ রাকিবকে উদ্ধারে কাজ শুরু করে।

রাত ১১টা পর্যন্ত রাকিবের কোন খোজ পাওয়া যায়নি।
আজ বুধবার সকালে উদ্ধার অভিযান আবারও শুরু হবে।

নিখোজ রাকিব ফিশিং ট্রলারের লস্কর ও লবনচরা ইসলামপুরের সেলিম হাওলাদারের পুত্র।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রূপসা নদীতে এক যুবক নিখোঁজের খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ছুটে যায়। ওই সময় থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ডুবুরিরা চেষ্টা চালিয়ে তার কোন সন্ধ্যান পায়নি। প্রয়োজনে আবারও

আজ সকাল থেকে তাকে উদ্ধারে কাজ শুরু করা হবে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত সাহা জানান, রাকিব ফিশিং ট্রলারের বাম পাশে পরিস্কার করার সময় পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। 

ফায়ার সার্ভিসের ডুবুরিরার সারাদিন চেষ্টা করলেও এখন ও পর্যন্ত উদ্ধার তাকে করা সম্ভব হয়নি। এঘটনায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com