মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু আর নেই

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাপ্তাই উপজেলা মিশন এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টু আর নেই।

আজ বুধবার বিকেল ৩টার দিকে তিনি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি জটিল লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

এর আগে তাঁকে ঢাকা বক্ষব্যধি হাসপাতাল এ চিকিৎসা দেওয়া হলে গত ১০ আগস্ট বিকেল ৪ টায় তাঁকে তার জন্মস্থান চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এদিকে, প্রয়াত মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড এর মৃতদেহ চন্দ্রঘোনা মিশন এলাকা তাঁর বাস ভবনে রাখা হয়েছে।

চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় তাঁকে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল সংলগ্ন শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্ষাদায় গার্ড অফ অনার প্রদান করা হবে এবং ১২টায় মিশন খিয়াং পাড়ায় তাঁর পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হবে।

মরহুম রোনাল্ড পিন্টু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন, এছাড়া তিনি কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমিসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এদিকে, মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টুর মৃত্যুতে রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সংসদ সদস্য  দীপংকর তালুকদার , কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, রাঙ্গামাটি প্রেসক্লাব, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং সহ কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা, কাপ্তাই প্রেসক্লাব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, রাইফেল ক্লাব, উপজেলা স্কাউটস এর নেতৃবৃন্দসহ অনেক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com