শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়ি বেড়াতে এসে সাব্বির হাসান (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলাংঙ্গার কুঠি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামে মঞ্জু মিয়ার স্ত্রী রুজিনা বেগম শিশু সন্তান সাব্বিরকে নিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলাংঙ্গার কুঠি গ্রামে বাবা রঞ্জু মিয়ার বাড়িতে বেড়াতে যান।

রবিবার সকালে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজর পর দুপুরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com