বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড “পরিচালনা বোর্ড” এর ২০২০-২০২১ অর্থ বছরের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ আগষ্ট) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির প্রধান কার্যালয়স্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
সভা সঞ্চালনা ও বিগত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অগ্রগতি পর্যালোচনা করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সচিব ও সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব)।
সভার শুরুতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সভার আলোচ্য বিষয় ছিলো, গত ২১ জুন, ২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা, ২০১৯-২০২০ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের জুন ২০২০ পর্যন্ত সময়ে অগ্রগতি পর্যালোচনা, ২০২০-২০২১ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় প্রকল্প বাছাই ও অনুমোদন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হালনাগাদ সাংগঠনিক কাঠামো অনুমোদন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তহবিল সংক্রান্ত প্রস্তাবিত বাজেট ২০২০-২০২১ অনুমোদন এবং বিবিধ আলোচনা।
বিগত সভার কার্যবিবরণীতে উল্লেখযোগ্য কোন পরিবর্তন না থাকায় তা দৃঢ়ীকরণ করা হয়। পরবর্তীতে ২০১৯-২০২০ অর্থবছরে জুন ২০২০খ্রিঃ পর্যন্ত সময়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি বিষয়ে উপস্থাপন করেন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য বাস্তবায়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
সভায় সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন করোনাকালিন সময়েও প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত বৃক্ষরোপন কর্মসূচি সফল বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড করোনাকালিন সময়েও পার্বত্য জনপদের উন্নয়নে সম্মুখযোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জেটিঘাট নির্মাণ, তিন পার্বত্য জেলায় হেডম্যান কার্যালয় নির্মাণ ও পাড়া কেন্দ্রের স্থায়ী অবকাঠামো নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তহবিল বাজেট ২০২০-২০২১ অনুমোদন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার প্রকল্প বাছাই নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
প্রকল্প/স্কিমের বাছাইকৃত তালিকা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত অনুমোদন দেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো: নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), সদস্য সচিব ও সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব), ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এ কে এম মামুনুর রশিদ জেলা প্রশাসক রাঙ্গামাটি, প্রতাপ চন্দ্র বিশ্বাস জেলা প্রশাসক খাগড়াছড়ি এবং সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব) উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোহা: আশরাফুল ইসলাম মুখ্য নির্বাহী কর্মকর্তা, রাঙ্গামাটি জেলা পরিষদ, টিটন খীসা নির্বাহী কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, সিংইয়ং ম্রো, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মো: আবদুল আজিজ প্রকল্প পরিচালক, বান্দরবান পার্বত্য জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বান্দরবান, মো: শফিকুল ইসলাম প্রকল্প পরিচালক, কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্প রাঙ্গামাটি, মোঃ মুজিবুল আলম নির্বাহী প্রকৌশলী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোড, রাঙ্গামাটি, মংছেনলাইন রাখাইন (উপ সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত), বান্দরবানসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।