মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের অসহায়দের বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জেলা পরিষদের সহযোগিতায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হতদরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট)  শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটির  সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙ্গামাটির শহরের সকল মন্দিরের পুরোহিত এবং অসহায় শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজ, আশীস দাশগুপ্ত, গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদারসহ শহরের বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটিরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলেন। তখন যেমন কোন সাম্প্রদায়িকতা ছিল না তেমনিভাবে বর্তমানেও দেশের বেশির ভাগ মানুষের মধ্যে কোন সাম্প্রদায়িক মনোভাব নেই।

তিনি বলেন মুষ্টিমেয় কিছু লোক ব্যক্তি স্বার্থের জন্য সাম্প্রদায়িকতার বিষ বাস্প ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সকল শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

দীপংকর তালুকদার বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com