শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গামাটি জেলার খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও  ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধানমন্ত্রীর তিন লক্ষ বিশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরির ৪৫ জন খেলোয়াড়দের প্রতিজনকে ৭ হাজার করে প্রধানমন্ত্রীর এই আর্থিক অনুদান দেওয়া হয়।

এছাড়াও ১১ জন মহিলা খেলোয়াড়কে জেলা ক্রীড়া সংস্থা হতে প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট তিন লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

আজ বৃহস্পতিবার  সকাল ১১টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামের সভা কক্ষে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এবং পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সহসভাপতি মামুনুর রশিদ মানুন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুন দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহানসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com