বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

হ্রদে পানি স্বল্পতায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ২টি জেনারেটরে উৎপাদন বন্ধ

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : চরম পানি সঙ্কটে পড়ছে কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। ফলে বর্তমানে  ৫ টি জেনারেটর মধ্যে ৩টি জেনারেটর থেকে ১১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

প্রতিদিন বৃহত্তর কাপ্তাই হ্রদ থেকে পানি কমছে। আর পানি কমার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনের পরিমানও কমে যাচ্ছে দিন দিন।

এ ব্যাপারে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি কম থাকার কথা স্বীকার করে বলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টি না হওয়ায় জলাধারে পানি জমছেনা বরং জলাধারে যে পানি জমা আছে তা খরচ করে বর্তমানে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।

কাপ্তাই হ্রদে পানি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে স্বীকার করে প্রকৌশলী এ টিএম আব্দুজ্জাহের আরো বলেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে মোট ৫টি জেনারেটর রয়েছে। এই ৫টি জেনারেটর থেকে প্রতিদিন ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

কিন্তু হ্রদে পানি কম থাকায় এতদিন ৪ নম্বর জেনারেটরটি বন্ধ রেখে অন্যান্য জেনারেটর থেকে সীমিত পরিমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিলো। কিন্তু দিন দিন পরিস্থিতি আরো খারাপ হবার কারণে শনিবার (২২ আগষ্ট) রাত থেকে কেন্দ্রের ৩ নম্বর জেনারেটরটিও বন্ধ রাখা হয়।

বর্তমানে ৫টির মধ্যে ৩টি জেনারেটর থেকে ১১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানি রুলকার্ভের (পানির পরিমাপ) চেয়ে বর্তমানে ২ ফুট মীন সী লেভেলেরও (এমএসএল) কম রয়েছে। এই অবস্থায়ও প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এর ফলে প্রতিদিন কাপ্তাই হ্রদের পানি কমে যাচ্ছে।

বৃষ্টির ভরা মৌসুমে কাপ্তাই হ্রদে পানির এরকম সঙ্কট সচরাচর দেখা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একটি সুত্র জানায়, বাংলাদেশে একমাত্র কাপ্তাই থেকে অত্যন্ত কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। পানির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করায় কাপ্তাইয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ পড়ে মাত্র ২৫ পয়সা।

কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পরিমাণ মতো পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কিছু দিন যদি বৃষ্টি না হয় ভবিষ্যতে উৎপাদন আরো কমিয়ে আনতে হতে পারে বলেও আশংকা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com