বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরের বিজয় নগর এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার  দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুরা বিজয় নগর এলাকার বাসিন্দা মোহন চাকমার ছেলে অন্তর চাকমা ও মিলন কান্তি চাকমার ছেলে আর্য জীবন চাকমা।

স্বজনরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে কাপ্তাই হ্রদের কিনারে খেলেতে গিয়ে আকষ্মিক পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুজির কিছুক্ষণ পর শিশু দুটি হ্রাদের পানিতে ভেসে উঠে ।

স্বজনরা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা:  আবুল বশর তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com