বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে একজন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৭২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং  রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে একজন নিহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম রুপন তনচংগ্যা (৪৫)। তিনি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া  পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা নাগাদ নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিল। পথের মধ্যে ঐ ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর  আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্রগ্রাম মেডিকেল এ নেয়ার সময় রাত ৯ টার দিকে পথের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com