বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইস  রাঙ্গামাটি:  বাসায় ঢুকে সন্ত্রাসী হামলা, শিশু নির্যাতন, শ্লীলতাহানি ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

শনিবার (২৯ আগষ্ট) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম বলেন, গত ১৯ আগষ্ট রাতে আমার আলমডক ইয়ার্ড ৭নং ওয়ার্ড বাসায় স্থানীয় একদল সন্ত্রাসী ছাত্রলীগের নেতা মোঃ মেজবা উদ্দিনের নেতৃত্বে ৪-৫ জন বাসয় অতর্কিত ভাবে প্রবেশ করে আমার শ্লীলতাহানিসহ আমাকে মারধর করে।

সন্ত্রাসীরা এক পর্যায়ে আমার নাবালিকা মেয়েকেও নির্যাতনের চেষ্টা করে।

এসময় মেজবা উদ্দিন, হাবিবুর রহমান বাপ্পি, কায়সার আহম্মেদ ও ইমরুল উদ্দিনসহ অজ্ঞাত ১০-১৫ জন মিলে আমাকে দরজার ভিতর থেকে ছিটকিনি দিয়ে ছুরি, রড দিয়ে আঘাত করে।

আমার নাবালিকা মেয়েকেও নির্যাতন করে কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং বাসার জানালার কাঁচ ভেঙ্গে আমার মেয়ের ছবি ধারণ করার চেষ্টা করে।

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, তারা ছাত্রলীগ নাম ও ক্ষমতা অপব্যবহার করে সমগ্র আলমডক ইয়ার্ড এলাকায় আতংক করে ঘুরে বেড়ায় এইসব  ছাত্রলীগ পদধারী সন্ত্রাসীরা।

আমি একজন প্রতিনিধি হওয়ায় আমার বাসায় রাঙ্গামাটি শহরে ও বিভিন্ন উপজেলা, ইউনিয়নের লোকজন প্রয়োজনীয় কাজে আশা যাওয়া করলে তাদেরকে পিছন থেকে পাথর ছুঁড়ে মারে এবং আমার সাথে কোন ভাবে যোগাযোগ না করার জন্য হুমকি দেয়।

এই ব্যাপারে ন্যায় বিচারের জন্য কোতায়ালী থানায় উক্ত চার জনকে আসামী করে অভিযোগ দায়ের করতে গেলে মামলা নেয়া হচ্ছে না।

তাই রাঙ্গামাটি সদর উপজেলা মহিল ভাইস চেয়ারম্যান হয়ে আমার উপর এই বর্বরচিত হামলার ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ আমার ও আমার মেয়ের জীবনের নিরাপত্তা ও গ্যারান্টির দাবী জানাচ্ছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com