শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস বগুড়া : বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আকতার (১০) নামে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনরা পুলিশকে না জানিয়ে রাতেই লাশ দাফন করেছেন।

রোববার সকালে শেরপুর থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিশু আঁখি আকতার বগুড়ার শেরপুর উপজেলার কয়েরখালী মাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আঁখি বাড়ির অন্য শিশুদের সাথে গামছা দিয়ে খেলা করছিল। এক পর্যায়ে গামছা দিয়ে তার গলায় ফাঁস লাগে। এতে শ্বাসরোধে আঁখি অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়।

অন্য শিশুদের চিৎকারে মা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশকে অবহিত না করে রাতেই শিশুটির লাশ দাফন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রোববার সকালে একজন অফিসারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com