বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মায়ের সাথে অভিমান করে কেপিএম স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বান্ধবীর জন্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১’শ টাকা চেয়ে, না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদাউস সাথী (১৫)।

রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ এ টাইপ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী কেপি এম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সাথীর বাবা মো. ফারুক সিএনজি চালিত অটোরিক্সা চালক।

কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কমর্কতা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুল ছাত্রীর পিতা পেশায় একজন সিএনজি চালক। দরিদ্র পরিবার হওয়ায় সাথীর চাওয়া ১’শ টাকা দিতে ব্যর্থ হয় তারা।

এ ঘটনায় সাথী অভিমান করলে তার মা টাকা ধার নেবার জন্য পাশের বাসায় গেলে এ সুযোগে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সাথী। ঘটনাস্থলে মারা যায় সে।

নিহতের  লাশ ময়না তদন্তের জন্য সোমবার (৩১ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে কাপ্তাই থানার ওসি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com