বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের অপসারণের দাবি রাঙ্গামাটি ছাত্রলীগের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।

আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নাসরিন ইসলাম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতৃবৃন্দরা এই দাবি জানান।

 সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা।

উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগেরর সভাপতি আব্দুল জব্বার সুজন,  সহসভাপতি হাব্বি রহমান বাপ্পী, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ইমু ও  সদস্য মোঃ ইমরুজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, শহরের আলম ডক ইয়ার্ড এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের বাসায় রাত সাড়ে ১২টার সময় ছাত্রলীগের বহিস্কৃত নেতা নুর আলম প্রবেশ করার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অবহিত করলে কোতয়ালী থানা পুলিশের সহযোগিতা নিয়ে নুর আলমকে নাসরিন ইসলামের বাসা থেকে উদ্ধার করে জনরোষ থেকে রক্ষায় কোতয়ালী থানার এসআই ওসমান তাকে নিজ হেফাজতে নিয়ে নেয়।

আর এরই রেষ ধরে নাসরিন ইসলাম তাঁর আয়োজিত সংবাদ সম্মেলনে কথিত নাটকীয় ঘটনার বিষয়ে আলোকপাত না করে কে বা কারোর প্ররোচনায় ও আঙ্গুলীর নির্দেশে অনেকের ব্যক্তিগত জীবনে কাহিনীর অবতারণা করে সরাসরি রাঙ্গামাটি জেলা শাখার ছাত্রলীগসহ অভিভাবক সংগঠন আওয়ামী লীগের কুৎসা রটনা করেছেন যা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যে প্রণোদিত।

নেতৃবৃন্দরা আরো বলেন, সংবাদ সম্মেলনে নাসরিন ইসলাম বাংলাদেশ ছাত্রলীগকে ঢালাওভাবে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন আমরা রাঙ্গামাটি ছাত্রলীগের পক্ষ থেকে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাই আজকের সংবাদ সম্মেলন থেকে সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করে উক্ত শূন্য পদে  নির্বাচন দেওয়ার দাবি জানান

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com